Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অসহায় ও দিনমজুদের মাঝে খাবার বিতরণ করলেন আনিসুর 

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১০:২৬ পিএম

সিদ্ধিরগঞ্জে অসহায় ও দিনমজুদের মাঝে খাবার বিতরণ করলেন আনিসুর 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : দৈনিক আয়ের হতদরিদ্র মানুষদের ঘুরে-ঘুরে খাবার বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও সোনামিয়া স্টেডিয়ামের বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মো.আনিসুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড এলাকায় এ খাবার বিতরণ করেন তিনি।

 

এ সময় আনিসুর রহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশবাসীকে করোনা ভাইরাস থেকে সতর্ক ও নিরাপদ থাকার আহবান জানিয়েছেন। সরকারের নির্দেশ অনুযায়ী সতর্কতা অবলম্বনসহ অযথা বাইরে চলাফেরা না করতে এবং সবাইকে জনসমাগম থেকে এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহর নিকট প্রার্থনা করুন যে আল্লাহ আমাদেরকে এই মহামারি থেকে রক্ষা করে। শুধু সচেতনতাই পারে আমাদেরকে রক্ষা করতে।


উল্লেখ্য সৈয়দ আনিসুর রহমান করোনার ভাইরাস থেকে তাঁর নিজ ওয়ার্ড (নাসিক ৫ নং ওয়ার্ড) এর এলাকাবাসীকে রক্ষা করতে প্রতিদিনই মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবান, হ্যান্ডগ্লাভস দিয়ে আসছেন। ওই এলাকার সড়কগুলোতে জীবানুনাশক পানি ছিটাচ্ছেন ও নিয়মিত সচেতনমূলক মাইকিং করছেন।

 

করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত দশদিনের ছুটিতে কেউ যাতে খাদ্য সংকটে না পড়েন তার জন্যও তিনি তাদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন