Logo
Logo
×

নগরের বাইরে

আপনারা বাঁচলে আমরা বাঁচবো, দয়া করে ঘরে থাকুন : নাহিদা বারিক  

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৮:৪৯ পিএম

আপনারা বাঁচলে আমরা বাঁচবো, দয়া করে ঘরে থাকুন : নাহিদা বারিক  
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেছেন, আপনাদের ঘরে গিয়ে আমরা ত্রাণ দিয়ে আসব তব্ওু বের হয়েন না। আপনারা বাঁচলে আমরা বাঁচবো, দয়া করে ঘরে থাকুন। আপনাদের জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এই করোনা ভাইরাস মোকাবেলায় আপনারাও আমাদের সাহায্য করুন। এজন্য শুধু মাত্র ঘরে থাকতে হবে আপনাদের।

 
সোমবার (৩০ মার্চ)  বিকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন শহীদ নগর এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। 


ইউএনও এসময় রিক্সাওয়ালা, দারোয়ান, দিনমজুর এমন মানুষদেরকে জিজ্ঞেস করে করে ত্রাণ দেন। এর আগে তিনি মাইকিং করে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহবান জানান। 


এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু, জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. বিল্লাল হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন