Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে হামলা, লুটপাট ও ভাংচুর 

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৮:৩৯ পিএম

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে হামলা, লুটপাট ও ভাংচুর 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার বাড়ৈপাড়া (বাস্তমবাগ) গ্রামের ইয়ানুছের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

ইয়ানুছের অভিযোগ, একই গ্রামের আনোয়ারের হুকুমে ও নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী রাম দা, চাইনিজ কুরাল, টেট্টা বল্লম, সাবল খুন্তি লোহার রড় ও লাঠিসোটা নিয়ে তাকে খুন করার উদ্দেশ্য অতর্কিত ভাবে হামলা চালায়। 

এ সময় ইউনুছ পালিয়ে গেলে ঘরে থাকা তার বৃদ্ধ মা, ভাবী ছোটভাইকে মারধর করে। ঘরের দরজা জানালা ভেঙ্গে এলোপাথারীভাবে কুপিয়ে টিভি ফ্রিজ তছনছ করে।  পরে স্টীলের আলমারীতে থাকা সৌদি প্রবাসী বড় ভাইয়ের পাঠানো স্বর্ন গহনা লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন