Logo
Logo
×

নগরের বাইরে

অসহায় মানুষরে পাশে ত্রান নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সালু

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৭:৪০ পিএম

অসহায় মানুষরে পাশে ত্রান নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সালু
Swapno

সোনারগাঁও প্রতিনিধি : বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস করোণার ভয়াল থাবায় নাকাল সোনারগাঁওয়ে দুস্থ-অসহায়, দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সালাউদ্দিন সালু।

 

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। 


৩০ মার্চ (সোমবার) সকালে সোনারগাঁওয়ের কাঁচপুরে দুস্থ-অসহায়, দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রান তুলে দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

 

পরে তারা সোনারগাঁওয়ে সাদীপুর ও জামপুর ইউনিয়নের দুস্থ-অসহায়, দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রান তুলে দেন। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েেছ চাল, ডাল, সাবান, স্যাভলন, মাক্স ও হ্যান্ড গ্লাভস উল্লেখযোগ্য।


নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন সালু জানান, পর্যায় ক্রমে আমরা সোনারগাঁওয়ে প্রতিটি ইউনিয়নের প্রতিটি এলাকার অসহায় মানুষের হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ত্রান সামগ্রী পৌঁছে দিবো ইনশাআল্লাহ।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মনির হোসেন মেম্বার, হাসিবুল হোসেন রনি, মোঃ শফিকুল ইসলাম শফিক, এজাজ ভূঁইয়া, ডালিম শিকদার, আতিক হাসান, শাহ আলম, রফিকুল ইসলাম, বুলবুল মোহাম্মদ হাসু ও রাজন ভূইঞা প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন