Logo
Logo
×

নগরের বাইরে

‘ছুটি না দেয়ায়’ সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় আগুন দিল শ্রমিক

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৭:১৫ পিএম

‘ছুটি না দেয়ায়’ সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় আগুন দিল শ্রমিক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসকে কেন্দ্র করে সরকার ঘোঘিত ১০ দিনের ছুটির ঘোষণা দিলেও সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় শ্রমিকদের ‘ছুটি না দেয়ায়’ ওই কারখানায় আগুন লাগানোর অভিযোগে মাহফুজুর রহমান (৩০) এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

 

ঘটনাটি ঘটে নীট কনর্সান গ্রুপ নামে একটি পোশাক কারখানায়। এ ঘটনায়  সোমবার (৩০ মার্চ) সকালে ওই পোশাক কারখানার কাটিং ম্যানেজার আনসার আলী সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার কারখানা শ্রমিকের নাম মাহফুজুর রহমান (৩০)। সে জামালপুর মল্লিকপুর  গ্রামের মোঃ শহীদুর রহমানের ছেলে। 


মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ও ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ গোদনাইলস্থ নীট কনসার্ন গ্রুপ কোম্পানীর ৯ম তলা ফ্লোরের ফেব্রিক্স গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কোম্পানীর প্রায় ১০ টন কাপড় ও আসবাবপত্র পুড়ে প্রায় ৩ লাখ  টাকার ক্ষতি সাধন হয়। 


এদিকে ঘটনার সূত্র অনুসন্ধানে কোম্পানীর সিসি টিভির ফুটেজে দেখা যায় ঘটনার কিছুক্ষণ পূর্বে আসামী মাহফুজুর রহমান ঘটনাস্থলের দিকে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে পুলিশ তাকে গ্রেফতার করে।  


জিজ্ঞাসাবাদে মাহফুজুর রহমান পুলিশের কাছে জানায় যে, কারখানা থেকে ছুটি চাওয়ায় পর ছুটি না দেয়ায় মজার ছলে অজ্ঞাতনামা ৪-৫ আসামীর পরস্পর যোগগসাজশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন