Logo
Logo
×

নগরের বাইরে

হতদরিদ্রদের খাদ্যসামগ্রী দিলেন মহানগর ছাত্রদলের সেক্রেটারি বাবু

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৫:৫১ পিএম

হতদরিদ্রদের খাদ্যসামগ্রী দিলেন মহানগর ছাত্রদলের সেক্রেটারি বাবু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সার্বিক সহযোগিতায় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু।

 

সোমবার (৩০ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ১, ২ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাবু।

 

এসময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সারাবিশ্বের প্রতিটি মানুষ কঠিন দিন অতিবাহিত করছে । এই থেকে এখন বাঁচার একমাত্র উপায় হচ্ছে মহান আল্লাহর পাকের উপর ভরসা রেখে ধৈর্য্য ধারণ করা। আর এ রোগ  েেক মুক্তি পেতে হলে ৫ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি দরিদ্র মানুষের কাছে সাধ্যমতো খাদ্য পৌঁছে দেওয়া।  সকলেই সচেতন হবেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এটাই খুব জররি বলে আমি মনে করি। আর আমাদের দলের  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন উনাকে নেক হায়াত দান করেন এবং সুস্থ্য রাখেন।

 

এসময় আরোও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি রোমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার খাঁন তুষার, সহ-দপ্তর সম্পাদক হাসানউজ্জামান লিমন, মহানগর ছাত্রদলের সদস্য ইমন, শাহাদাৎ হোসেন রনি, ফিরোজ আলম, রবিউল্লাহ, শাহজালাল, মেহেদি, কাদির প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন