Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় তৃতীয় দিনেও রাজিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৪:২০ পিএম

ফতুল্লায় তৃতীয় দিনেও রাজিবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : তৃতীয় দিনের মতো নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাশুকুল ইসলাম রাজিবের উদ্যোগে ফতুল্লার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরবন্দী  খেটে খাওয়া অসহায় হতদরিদ্র, দিনমজুর একশত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ।
 

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার  উত্তর মাসদাইর, লালপুর , বিসিক শাসনগাঁসহ বিভিন্ন  এলাকায় ঘুরে ঘুরে  খেটে খাওয়া হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা  স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক আঃ জব্বার, যুবদল নেতা ইমরান কাউসার, আলী আজগর ন্যান্সী, জাহিদ হাসান, মো. শাহিন প্রমুখ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন