Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাস মোকাবেলায় প্যানেল মেয়র মতির নিরাপত্তা উপকরণ বিতরণ 

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১০:৪২ পিএম

করোনা ভাইরাস মোকাবেলায় প্যানেল মেয়র মতির নিরাপত্তা উপকরণ বিতরণ 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে নিরাপত্তা উপকরণ পৌছে দিচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি।


রোববার (২৯ মার্চ) দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে মতিউর রহমান মতি স্থানীয় বাসিন্দাদের মাঝে মাস্ক, হ্যান্ডগ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।


সরকারের পক্ষ হতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। ফলে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে সবাইকে যার যার ঘরে অবস্থান করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


এরপর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশনায় মতিউর রহমান মতি ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডবাসীকে নিরাপদ রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন। এই দুর্যোগপূর্ণ দিনগুলোতে ওয়ার্ডের খেটে খাওয়া গরীব অসহায়দেরকে সাধ্যমত সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান তিনি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন