ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১০:২৮ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : মহামারি করোন ভাইরাস (কোভিট-১৯) নিয়ন্ত্রণে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নির্দেশে ভুলতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে, সাবান ও মাস্ক বিতরণ করেছে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।
রোবববার (২৯মার্চ) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই স্প্রে ও মাস্ক বিতরণ করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়া ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত।
এ সময় মামুন ভুইয়া বলেন, সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশ ও করোনা ভাইরাসে আজ আতঙ্কিত। তাই এই দুর্যোগকালীন সময়ে করোনা রোধে মানুষকে সচেতন করতে ভুলতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে, সাবান ও মাস্ক বিতরণ করেছি।


