Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইটভাটা শ্রমিক শুক্কুর নিখোঁজ

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৮:৫৩ পিএম

বন্দরে ইটভাটা শ্রমিক শুক্কুর নিখোঁজ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে প্রয়োজনীয় কাজের জন্য বাসা থেকে বের হয়ে শুক্কুর মিয়া ওরফে সুজাত (২৪) নামে এক ইটভাটা শ্রমিক নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৭ র্মাচ) রাত ৯টায় বন্দর উপজেলার জাঙ্গাল এলাকা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ ইটভাটা শ্রমিক শুক্কুর মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আড়ালিয়া এলাকার ইদ্র মিয়ার ছেলে। 


এ ব্যাপারে তার ছোট ভাই বাবুল মিয়া জানান, গত শুক্রবার রাতে আমরা বড় ভাই শুক্কর মিয়া প্রয়োজনীয় কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। গত ২ দিন ধরে আমিসহ তার পরিবার তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাইনি। সে বন্দর থানার জাঙ্গাল এলাকার এমবিএম ব্রিকফিল্ডে র্দীঘ দিন ধরে শ্রমিকের কাজ করে আসছে। এ ঘটনায়  বন্দর থানায় জিডি এন্ট্রি করার প্রস্তুতি নিচ্ছি।     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন