Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বিতরণ

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৭:২৭ পিএম

আড়াইহাজারে স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বিতরণ
Swapno

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিদের মাঝে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। 

উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, ইউ এইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, আরএমও ডা. আশরাফুল আমীন, ডা. উত্তম কুমার দাশ গুপ্ত, ডা. মনিরুজ্জামান ও আরিফুল ইসলাম ভূঁইয়া, ডা. মোশারফ হোসেন, শরীফ, আনন্দ কুমার দত্ত,  রুপালী রানী ও মনোয়ারা আক্তার মলি প্রমুখ। সংসদ নজরুল ইসলাম বাবু বলেন, দুর্যোগপূর্ণ এই মুহুর্তে জনগণের পাশে থাকতে হবে। 

মানবতার সেবায় আমাদের সকলকে অংশ গ্রহণ করতে হবে। ভয়কে আমাদের জয় করতে হবে। সেবার মান বৃদ্ধি করতে হবে। জনগণের মধ্যে সচেতনামূলক প্রচারণা চালাতে হবে। কেউ গুজবে কান দেবেন না।  

কেউ সর্দি, কাশি ও জ্বর অনুভব করলে স্বাস্থ্য কর্মীদের অবহিত করুন। কিছুক্ষণ পর পর হাত ধোয়ার পরামর্শ দিন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন