Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার বিসিকে ২টি নিটিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৭:১৬ পিএম

ফতুল্লার বিসিকে ২টি নিটিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার বিসিক শিল্প নগরীর এলাকায় পৃথক দুটি নিটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) বিকেলে বিসিক ফায়ার স্টেশন সংলগ্ন জিএস নিটিং ও পাশ্ববর্তী এমডিএন নিটিং কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

 

অগ্নিকান্ডের আগুনের খবর পেয়ে বিসিক ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।


 
নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিকেলে বিসিকের এমডিএন নিটিং কারখানায় প্রথমে আগুন লাগে। পরে সেই কারখানার গ¬াস ভেঙে উড়ন্ত ডাস্ট এসে পার্শ্ববর্তী তিনতলা ভবনের দ্বিতীয় তলায় জিএস নিটিংয়েও আগুন ছড়িয়ে পরে। 

 

এসময় বিসিকের দুইটি এবং মণ্ডলপাড়ার দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর জানানো যাবে।


 
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মামুন জানান, বিসিক ফায়ার স্টেশন সংলগ্ন দুটি ভবনের দুটি নিটিং কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানাগুলো বন্ধ থাকলেও কীভাবে আগুন লেগেছে এখনও তা জানা যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন