Logo
Logo
×

নগরের বাইরে

পূর্বাচল আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থদের মাঝে ত্রাণ

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৫:৫৯ পিএম

পূর্বাচল আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থদের মাঝে ত্রাণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে স্বেচ্চাসেবী সংগঠন পূর্বাচল আদর্শ সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে ৩ শতাধিক নিম্নবিত্ত আয়ের লোকজনকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। 

 

রোববার সকালে উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের  নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও রূপগঞ্জ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার রিটন প্রধান, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শিহাব, দপ্তর সম্পাদক কায়সার হামিদ মধু, সদস্য আলী হোসেন প্রমুখ। 

 

সংগঠনটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, বৈশ্বিক মহামারী কারোনা ভাইরাস নিয়ন্ত্রণে লক ডাউনে আটকে থাকা তাদের দুঃখের যেন শেষ নাই। তাই নিজের অর্থায়নে ৩ টি গ্রামের তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিঁয়াজ, লবণ ও আলুসহ মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেছি।  আশা করি দুর্যোগকালীন আরো বিত্তবান যারা রয়েছেন তারাও সহযোগিতার হাত বাড়াবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন