Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে দুঃস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৭:২৯ পিএম

রূপগঞ্জে দুঃস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ হতে দুস্থ ও দরিদ্র লোকজনদের মাঝে খাদ্য সামগ্রী ও জীবাণুনাশক স্যানেটাইজার বিতরণ করা হয়েছে। 

 

শনিবার (২৮ মার্চ) দুপুরে তারাবো পৌরসভার তারাব দক্ষিণপাড়া ও হাটিপাড়া এলাকায় ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা আক্তার ববি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার লিয়াকত, কাউন্সিলর আমির হোসেন, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, পর্যায়ক্রমে সরকারের দেওয়া খাদ্য সামগ্রী পটুরো উপজেলার দুস্থ্য ও দরিদ্রদের ঘরে পৌঁছে দেওয়া হবে। সবাই সবার অবস্থান থেকে সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার জন্য সচেতন করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন