Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাস প্রতিরোধে ২নং ওয়ার্ডে রাস্তায় জীবাণুনাশক 

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৭:২৪ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধে ২নং ওয়ার্ডে রাস্তায় জীবাণুনাশক 
Swapno

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক রাস্তায় ছিটিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। 

শনিবার (২৮ মার্চ) সকালে নাসিক ২নং ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়কে দশ হাজার লিটার ক্লোরিন মিশ্রিত পানিবাহী গাড়ীর মাধ্যমে রাস্তা জীবাণুমুক্ত কার্যক্রম পালন করা হয়। 

কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিশ^ব্যাপী মহামারী আকার ধারণকারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচী পালন করা হচ্ছে। জনসচেতনতায় এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 

তাছাড়া যারা বিদেশ থেকে এসেছেন তাদের অযথা বাইরে বের না হয়ে ঘরে থাকার আহ্বান জানান তিনি। 

উক্ত পরিচ্ছন্ন কার্যক্রমে নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর সহ আরো উপস্থিত ছিলেন, হাজী মোস্তফা কামাল, হাজী জহিরুল ইসলাম, সোলাইমান পলাশ, ইসমাইল হোসেন, মাষ্টার মহিউদ্দিন, সাইফুল ইসলাম ও কাউছার প্রমূখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন