করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশকে মাস্ক দিলেন আনিসুর রহমান
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৬:১২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ ও নিজেদের নিরাপদ রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার মাস্ক দিয়েছেন বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সভাপতি, সিদ্ধিরগঞ্জ সোনামিয়া স্টেডিয়ামের বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মো. আনিসুর রহমান।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) এর কাছ পুলিশ সদস্যদের জন্য দুই হাজার মাস্ক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাওসার খান, সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মো: শরীফ হোসেন ইরান।
প্রসঙ্গত, আলহাজ্ব সৈয়দ মো. আনিসুর রহমান করোনার ভাইরাস থেকে তাঁর নিজ ওয়ার্ড (নাসিক ৫ নং ওয়ার্ড) এর এলাকাবাসীকে রক্ষা করতে প্রতিদিনই মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবান, হ্যান্ডগ্লাভস দিয়ে আসছেন।
ওই এলাকার সড়কগুলোতে জীবানুনাশক পানি ছিটাচ্ছেন ও নিয়মিত সচেতরামুলক মাইকিং করছেন।
করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত দশদিনের ছুটিতে কেউ যাতে খাদ্য সংকটে না পড়েন তার জন্যও তিনি তাদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।


