আন্ নাজাত ছাত্র সংগঠনের উদ্যোগে মাস্ক, হ্যান্ড ওয়াশ, লিফলেট বিতরণ
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৩:৩৫ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে আন্ নাজাত ছাত্র সংগঠনের উদ্যোগে রাস্তায় এবং বাড়ি-বাড়ি গিয়ে মাস্ক, হ্যান্ড ওয়াশ, লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে। ইসদাইর, দক্ষিণ সস্তাপুর, শিবু মার্কেট এ এলাকাগুলোতে সচেতন মূলক সামগ্রী বিতরণ করা হয়েছে।
সবাইকে অনুরোধ করা হয়েছে যাতে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হয়, আর বের হলে অবশ্যই মাস্ক ও হ্যান্ড গ্লাফ পরে বের হতে। এ সময় উপস্থিত ছিলেন আন্ নাজাত সংগঠনের সদস্য লাবিব, শরিফ, ইয়াছিন, তামিম, হোসাইন।


