Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে জনসচেতনতায় সাইদুর রহমান মোল্লা

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১০:০৪ পিএম

সোনারগাঁয়ে জনসচেতনতায় সাইদুর রহমান মোল্লা
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : মরণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে জনসচেতনতা বাড়াতে লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছাইদুর রহমান মোল্লা। 

তিনি নোয়াগাঁও  মার্চ শুক্রবার ইউনিয়নের প্রায় সব মসজিদে জুম্মার নামাজের পর করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার উদ্দেশ্যে এই কর্মসূচী পালন করেন। 

এসময় তিনি সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতন করেন এবং প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হতে অনুরোধ করেন। এছাড়া বিদেশ ফেরত প্রবাসীদের সরকারের নির্দেশ মতো হোম কোয়ারেন্টশনে থাকতে অনুরোধ করেন তিনি। 

ছাইদুর রহমান মোল্লা বলেন, কোন গুজবে আপনারা কর্ণপাত করবেন না। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। জনগণের স্বার্থে  প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন