Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে আনিস-কবিরের মাইকিং

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৯:৪২ পিএম

সিদ্ধিরগঞ্জে আনিস-কবিরের মাইকিং
Swapno

স্টাফ রিপোর্টার : সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে ভয় না পেয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান ও বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার সভাপতি আলহাজ্ব মো: কবির হোসেন। 

শুক্রবার (২৭ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সাইলো রোডসহ বিভিন্ন এলাকায় জনেসচেতনতা মূলক মাইকিং করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

এসময় বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী সতর্কতা অবলম্বনসহ অযথা বাইরে চলাফেরা না করতে এবং সবাইকে জনসমাগম থেকে এড়িয়ে চলার জন্য আহ্বান করা হয়। এছাড়াও দিনে কয়েকবার সাবান অথবা হ্যাক্সিসল দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়। 

বিনা কারণে কাউকে বাহিরে না আসার অনুরোধ করে তারা বলেন, আপনি সুস্থ্য থাকুন, অপরকে সুস্থ্য থাকতে সহায়তা করুণ। 

নিজের পরিবারের সদস্যদের কথা চিন্তা করে আপনারা নিজের বাসায় সতর্ক থাকুন আর আল্লাহর নিকট প্রার্থণা করুন যে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে। শুধু সচেতনতাই পারে আমাদেরকে রক্ষা করতে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন