Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে দশটি ইউনিয়নে যুবদলের হ্যান্ড স্যানেটাইজার বিতরণ

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৮:২৯ পিএম

সোনারগাঁয়ে দশটি ইউনিয়নে যুবদলের হ্যান্ড স্যানেটাইজার বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় সোনারগাঁবাসীর জন্যে  নিজ উদ্যোগে হ্যান্ড স্যানেটাইজার বানিয়ে বিনামূল্যে সোনারগাঁয়ের দশটি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন ও সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া ।

 

শুক্রবার ( ২৭ মার্চ ) সোনারগাঁয়ের কাচপুরস্থ নিজবাস ভবনে নিজস্ব স্বেচ্ছাসেবকদের নিয়ে দিন রাত পরিশ্রম করে সোনারগাঁয়ের দশটি ইউনিয়নের সাধারণ মানুষের জন্য জীবানুনাশক তৈরী করেন সহিদুর রহমান স্বপন পরে  বিনামূল্যে তা বিতরণ করার জন্য জেলা যুবদলের সহ সম্পাদক সেলিম হোসেন দিপুর কাছে হস্তান্তর করেন ।

পরবর্তীতে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন দীপু ও সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া উপজেলার দশটি ইউনিয়নে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন সাদিপুর ইউনিয়নের কাউসার, অলি, পরশ, জামপুর ইউনিয়নে আমির হোসেন, সুমন মিয়া, মিন্টু মিয়া, বুলবুল, আমিনুল, নোয়াগাঁও ইউনিয়নে আতাবুর, সানাউল্লাহ, আপেল, ফারুক, আবু বক্কর, বারদী ইউনিয়নে আব্দুল আলী, ডাক্তার সানোয়ার, কামাল, আরিফ, হ্যালোন, বৈদ্যেরবাজার ইউনিয়নে মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন, পিরোজপুর ইউনিয়নে নজরুল, ফারুক, বাদল, শম্ভুপুরা ইউনিয়নে নোবেল মীর, শাহিন আলম জুবায়ের, মোগরাপায়া ইউনিয়নে আনোয়ার সাজ্জাদ চপল, আরিফুল ইসলাম, কাঁচপুর ইউনিয়নে আলমাস, রনি, সনমান্দি ইউনিয়নে মুশফিকুর রহমান মোহন, খন্দকার রেজাউল, বাবুল সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ ছাড়াও গত কয়েক দিন যাবত সোনারগাঁয়ে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে আসছেন শহিদুর রহমান স্বপন। ইতিমধ্যে কয়েক হাজার স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন স্বপন। শুক্রবার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া ও জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু পুরো উপজেলায় নেমেছেন জনসেবায়। এর আগে গত ৪ দিন যাবত বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন সেলিম হোসেন দিপু। সেই সঙ্গে যানবাহন ও গুরুত্বপূণ এলাকায় জীনাণুনাশক স্প্রে করেন সেলিম হোসেন দিপু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন