Logo
Logo
×

নগরের বাইরে

মূল্য তালিকায় পেয়াজের মূল্য বেশী : জরিমানা

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৪:২৫ পিএম

মূল্য তালিকায় পেয়াজের মূল্য বেশী : জরিমানা
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় কালিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রাসেল নামে এক পাইকারী পিয়াজ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মূল্য তালিকায় প্রতিকেজি পিয়াজের মূল্য পাইকারী ৬০ টাকা লিখার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, আড়াইহাজারে প্রতিটি খুচরা বাজারে প্রতিকেজী পিয়াজের মূল্য প্রকার ভেদে ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু তিনি পাইকারী দোকানে মূল্য তালিকায় ৬০ টাকা করে লিখে পিয়াজ পাইকারী বিক্রি করছিলেন। 

উজ্জল হোসেন আরো বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন