স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে নোবেল করোনা ভাইরাস। যদিও বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় কম ছড়িয়েছে। তবুও সতর্ক বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সতর্ক করতে বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
শুক্রবার (২৭ মার্চ) সকালে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে এ মাইকিং করেন।
ইউএনও নাহিদা বারিক বলেন, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। সরকার আপনাদের সার্বিক বিষয় নিয়ে ব্যবস্থা নিচ্ছে। নোবেল করোনা ভাইরাস একটা মহামারী রোগ যে রোগের কোনো প্রতিষেধক নাই।
তবে সচেতনতার মাধ্যমে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। আপনাদের স্বার্থেই আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন। আমরাও আপনাদের জন্য কাজ করছি।
এদেশ আপনার আমার, আমাদের সবার। চলুন আমরা সবাই দেশের স্বার্থে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকারের নির্দেশনা মেনে চলি।


