Logo
Logo
×

নগরের বাইরে

১৮নং ওয়ার্ডে যুবলীগের আয়োজনে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ       

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৯:২০ পিএম

১৮নং ওয়ার্ডে যুবলীগের আয়োজনে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ       
Swapno

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিতে ১৮নং ওয়ার্ডে জন সাধারনের মাঝে প্রায় ৩০০০হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু।

 

বৃহস্পতিবার (২৬ই মার্চ) দুপুরে নগরীর ১৮নং ওয়ার্ডের বাপ্পি চত্ত্বর এলাকায় শহীদ বাপ্পি স্মৃতি সংসদ কার্যালয় প্রাঙ্গণে মহানগর যুবলীগ নেতা মোঃ তাইফুল হাসান তান্না'র সার্বিক সহযোগিতায় ৩দিনের কর্মসূচির আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ১৮নং ওয়ার্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে প্রায় ৩,০০০হাজার স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।        

         

এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন, তামাকপট্রি বাইতুল আমান জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোহাম্মদ আশরাফ।           

 

এ সময় স্যানিটাইজার ও মাস্ক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মুন্না, মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনূর রহমান শাহীন, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও মোঃ রকিবুল হাসান রিয়ন  সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন