Logo
Logo
×

নগরের বাইরে

মাস্ক ও স্যানিটাইজার নিয়ে মানুষের দ্বারে দ্বারে এমপি খোকা

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৯:১৭ পিএম

মাস্ক ও স্যানিটাইজার নিয়ে মানুষের দ্বারে দ্বারে এমপি খোকা
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা দ্বিতীয় দিনের মত  বৃহস্পতিবার উপজেলায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরীর পাশাপাশি বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার’সহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরন করেছেন। 

এছাড়া ইউনিয়ন পর্যায়ে বিতরনের জন্য তিনি ইউপি চেয়ারম্যানদের নিকট বিপুল সংখ্যক মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন।

এমপি খোকা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি আরও বলেন, কারো মাঝে করোনা ভাইরাসের লক্ষন পরিলক্ষিত হলে লজ্জা না করে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। ফলে নিজে সুস্থ হওয়ার পাশাপাশি আশপাশের মানুষেরা করোনার প্রকোপ থেকে মুক্ত থাকবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন