ওয়ার্ডবাসীকে রক্ষা করতে কাউন্সিলর বাদলের নিরাপত্তা উপকরণ বিতরণ
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৮:৪৫ পিএম
স্টাফ রিপোর্টার : নোবেল করোনা ভাইরাস থেকে ওয়ার্ডবাসীকে রক্ষা করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পাশাপাশি ব্যক্তিগত ভাবে নানামূখি উদ্যোগ গ্রহণ করেছেন সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহজালাল বাদল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কাউন্সিলর শাহজালালের উদ্যোগে ওয়ার্ডের প্রত্যেকটি এলাকার রাস্তা-ঘাট, খাল ও বাসা-বাড়ির আনাচে-কানাচে জিবানু মুক্ত করতে জিবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
এছাড়াও জনসাধারণকে সচেতন করতে ওয়ার্ডরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শত সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট ও প্রতিরোধের জন্য হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবস ও মাস্ক বিতরণ করা হয়। প্রতিটি এলাকায় কাউন্সিলর পক্ষ্যে তার স্বেচ্ছাসেবীরা কাজ করছে বলেও কাউন্সিলর জানিয়েছেন।
করোনা ভাইরাসের বিস্তারে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁিকরোধে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ না করার আহবান জানান তিনি। আর বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন অথবা নিজ ঘরে আলাদা থাকবেন ।


