ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে এনায়েতনগর ইউনিয়নের নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের লক্ষে বিভিন্ন ওয়ার্ড সদস্যদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এনায়েতনগর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আসাদুজ্জামান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এই কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ, আতাউর রহমান প্রধান, সামছুল হক, জাকারিয়া জাকির, মোঃ ইসলাম, আব্দুল বাতেন তালুকদার, নিছার উদ্দিন মল্লিক, মোঃ আক্তার হোসেন, কামরুল ইসলাম, আসমা আহম্মেদ রিতা, সাজেদা বেগম, রুজিনা আক্তার ও ইউপি সচিব মোঃ দিদার হোসেন।


