Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৭:০৯ পিএম

সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগে অজয় চন্দ্র দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার রাতে জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান  থেকে তাকে  গ্রেফতার করে । গ্রেফতারকৃত অজয় চন্দ্র দাস জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকার নেপাল চন্দ্র দাসের  ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

তালতলা ফাঁড়ির ইনর্চাজ আহসানউল্লাহ জানান, ধর্ষনের শিকার গার্মেন্টস কর্মী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের বাসিন্দা। 

 

জামপুর ইউনিয়নে মরিষটেক এলাকায় র্দীঘদিন ভাড়া বাসা নিয়ে বসবাস করে বিআর স্পিনিং মিলস লিমিটেড নামের এক শিল্প কারখানার একজন শ্রমিক হিসেবে কাজ করেন। সে সুবাদে ধর্ষক অজয় চন্দ্র দাসের সঙ্গে গামের্ন্টস কর্মীর পরিচয় হয়।

 

পুলিশ আরো জানায়, উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করে ওই যুবক অজয়। পরে অজয় চন্দ্র দাসকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবে না বলে অস্বীকৃতি জানায়। 

 

এঘটনায় বুধবার রাতে গামের্ন্টস কর্মী ধর্ষনের অভিযোগে অজয় চন্দ্র দাসকে আসামি করে  সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে মারিষটেক এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ।

 

ওই গামের্ন্টস কর্মীকে ডাক্তারি পরিক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।  গ্রেফতারকৃত ওই যুবককে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন