Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করলেন চেয়ারম্যান সেন্টু

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৫:৫১ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করলেন চেয়ারম্যান সেন্টু
Swapno

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন দেলপাড়া বাজারে অবস্থিত ইউনাইটেড ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হসপিটালের পক্ষ থেকে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সতর্কবার্তা ও মাস্ক বিতরণ করেন প্রতিষ্ঠানের ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু। 

বৃহস্পতিবার (২৬ মার্চ)  সকালে  কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ সতর্কবার্তা ও মাস্ক বিতরণ করেন। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জনসাধারণকে সতর্ক করার জন্য মাইকিং করতে করতে কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া বাজারে আসেন। তখন তিনিও চেয়ারম্যানের সাথে এক হয়ে সাধারণ মানুষের মাঝে সতর্কবার্তা ও মাস্ক বিতরণ করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনাইটেড ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মোঃহুমায়ুন কবির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মোস্তফা হোসেন চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম মামুন, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মোঃ মঞ্জরুল ইসলাম মঞ্জু, ইউপি সদস্য মোঃ জামান মিয়া, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা প্রমূখ। 

নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে ইউনাইটেড ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হসপিটালের পক্ষ জানানো হয়, আমরা নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। 

আমাদের প্রতিষ্ঠানে যদি কোনো রোগী আসে এবং আমাদের ডাক্তাররা বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা বা অনুমানের মাধ্যমে যদি মনে করে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে তাহলে আমরা তাদেরকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই। তাছাড়া অন্যান্য রোগীদের স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন