স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধে নাসিক ১২নং ওয়ার্ডে মোঃ নাঈম হোসেন (মিশাল)এর উদ্েযগে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার(২৫মার্চ)সকাল ১১ টায় নগরীর খানপুর হাসপাতাল,মিশন পাড়া,ডনচেম্বার, মাউরাপট্টি, রেললাইন এলাকায় সাধারণ মানুষের মাঝে মাক্স ও লিফলেট বিতরন করেন নাঈম হোসেন মিশাল।
এ সময় তিনি বলেন, সাধারন মানুষ কে করোনা ভাইরাস থেকে কি ভাবে নিজেদের সচেতন হতে হবে এ বিষয়ে জনসচেতনতা মূলক তথ্যাবলি জানানোর জন্য ওয়ার্ডে মাইকিং করে এবং নিজ উদ্েযগে লিফলেট ও মাক্স বিতরন করি।
কারন মানুষ কে যদি এ বিষয়ে সচেতন করতে পারি তাহলে নিজেকে একজন সেবক হিসেবে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে পারবো,মহান আল্লাহ পাক যেনো আমাদের কে এ আজাব থেকে মুক্তি দেন এবং সর্বপ্রকার সাহায্যে করেন।
করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে হলে রাষ্ট্রের সকল নিয়ম কানুন মানতে হবে এবং সাধারন মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে। এসময় প্রচারনায় উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন, মোঃ মাসুদুর রহমান, মোঃ আল-আমিন,মোঃ সাগর হোসেন,মোঃ ফয়েজ আহম্মেদ, মোঃ মামুন হোসেন প্রমুখ।


