Logo
Logo
×

নগরের বাইরে

ইসদাইরে মাদকের লেনদেন নিয়ে ইভন-সাওার বাহিনীর সংর্ঘর্ষ

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৫:১৩ পিএম

ইসদাইরে মাদকের লেনদেন নিয়ে ইভন-সাওার বাহিনীর সংর্ঘর্ষ
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জ সদর উপজেলার পূর্ব ইসদাইর এলাকায় মাদক বিক্রির টাকা লেনদেন নিয়ে ইভন-সাওার বাহিনীর সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে।

 

বুধবার (২৪ মার্চ) আনুমানিক রাত সাড়ে এগাটার সময় ইসদাইর রসুলবাগ এলাকার বুড়াবুড়ির হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের খানপুর তিনশত শষ্যা বিশিষ্ঠ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ইভন ইসদাইর বুড়ির দোকান রসুরবাগ এলাকার এস এম বাবুর ছেলে। 


এলাকাবাসির সূএে জানাগেছে, কিশোর গাং লিডার ইভন বহু অপকর্মের মুল হোতা। এই ইভন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এছাড়াও তার বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ ও রয়েছে।

 

এদিকে সাওারের সাথে পূর্বের টাকা লেনদেন নিয়ে রসুলবাগ বুড়াবুড়ির দোকানের সামনে ইভনের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটি একপর্যায়ে ইভন সাওারের উপর দাড়ালো অস্ত্র দিয়ে আগাত করে। পরে সাওার ঘটনা স্থলে মাটিতে লুটে পড়ে।

 

এ ঘটনায় ইভন ও আহত হয়। পরে এলাকাবাসি তোপের মুখে ইভন ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে একপ্রকার আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়াধীন চলছে বলে অভিযোগ রয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন