সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ৫৮০ পিস ইয়াবাসহ দুই চাকুরীচ্যুত সেনা সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২৫ মার্চ) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মাহেন্দ্র নাথ (৩২) ও মো. জিহাদ ইসলাম (৩২)। গ্রেফতারকৃত মহেন্দ্র নাথ লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় এলাকার বাসিন্দা ও মো. জিহাদ ইসলাম ঢাকার ধামরাইল থানার বেলীশ্বর এলাকার বাসিন্দা।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।


