Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ৮নং ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৪:২৬ পিএম

নাসিক ৮নং ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে জনসেচতনতা সৃষ্টির লক্ষে পাঠানটুলী, আইলপাড়া, নতুন আইলপাড়া সহ বিভিন্ন বাসাবাড়ি ও সড়কে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লার নেতৃত্বে পরিচ্ছন্ন কর্মিদের নিয়ে লিফলেট ও স্প্রে করেন নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত নাট্যজোটের সহ-সভাপতি ও যুবলীগ নেতা মোঃ শাহ্জাহান। গতকাল দুপুরে এই কার্যক্রম করেন তিনি।  

 

এ সময় শাহ্জাহান বলেন, করোনা ভাইরাস বিস্তারে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিন ওয়ার্ডবাসীকে। করোনা ভাইরাস সংক্রামণের ঝুঁকিরোধে ঘন ঘন হাত ধোয়া, যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক-মুখ -চোখ স্পর্শ না করার আহবান জানান তিনি।

 

গতকাল দুপুরে ৮নং ওয়ার্ডের পাঠানটুলী, আইলপাড়া, নতুনআইলপাড়া সহ এলাকার সড়ক ও বাসাবাড়িতে এই জীবাণুনাশক স্প্রে করা হয়। পাশাপাশি এ সময় লিফলেট বিতরণ করেন শাহ্জাহান। সবাইকে মাস্ক ব্যবহার ছাড়া বাইরে না বের হতে অনুরোধ করেন তিনি। এছাড়া বারবার হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ও হেক্সিসল দিয়ে বার বার হাত মুখ ধোয়ার অনুরোধ করেন এই নাট্যকর্মি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন