বাড়ি ভাড়া মওকুফ করলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৯:২৬ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের কারণে রূপগঞ্জে বিদুৎ, গ্যাস ও পানির বিলসহ বাড়ির সকল ভাড়াটিয়াদের চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখাঁ গ্রামে নিজ বাড়িতে ভাড়াটিয়াদের ডেকে এ ঘোষণা দিয়েছেন তিনি।
এ ফয়সাল আলম সিকদার বলেন, করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে বাংলাদেশে সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ তার কর্মস্থলে যেতে পারছেনা। তাই আমি এ দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার বাড়ির সব ভাড়াটিয়াদের আগামী ২ মাসের ভাড়া মওকুফ করে দিলাম।
তিনি আরও বলেন, বাংলাদেশের সব বাড়ীওয়ালাকে এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এ অবস্থায় ঘরে বসে করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।


