Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমীর ইঞ্জি. বাকি গ্রেফতার

Icon

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৯:০৮ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমীর ইঞ্জি. বাকি গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বাকি (৭২) কে গ্রেফতার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাকে নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল বাকি সিদ্ধিরগঞ্জের  য়াআটি মুক্তিনগর এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে।

 
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার নিজ বাসা থেকে সিদ্ধিরগঞ্জ থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি আব্দুল্লাহ আল বাকিকে গ্রেফতার করা হয়েছে।  সে সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন