Logo
Logo
×

নগরের বাইরে

করোনা প্রতিরোধে অরবিটের উদ্যাগে মাস্ক, হ্যান্ডওয়াস ও লিফলেট বিতরণ

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৮:৪০ পিএম

করোনা প্রতিরোধে অরবিটের উদ্যাগে মাস্ক, হ্যান্ডওয়াস ও লিফলেট বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক, হ্যান্ডওয়াস ও লিফলেট বিতরণ করেছে সমাজ কল্যাণ সংস্থা ‘অরবিট’। 


সোমবার (২৩ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ মিজমিজি বাতানপাড়া (ক্যানেলপাড়), আদমজী  ইপিজেড, সিদ্ধিরগঞ্জ পুল, পাইনাদী (নতুন মহল্লা) ও চিটাগাং রোড এলাকায় সড়কের সাধারণ পথচারী, দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। 


এ সময় সংগঠনের সভাপতি মো. আবুল কালাম আজাদ রাসেল বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে মহামারী এই সংক্রমণ রোগ থেকে দেশ ও নিজ পরিবারকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। কোন গুজবে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাস যেন দেশব্যাপী ছড়িয়ে না পরে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আর আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন এ মহামারী থেকে যেন আমরা সকলে নাযাত পাই।


এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রওশন আলী, অরবিটের সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান খসরু, সহসভাপতি মফিজুল হক, সহসাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, মো. খলিলুর রহমান,  অর্থ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল, সদস্য নূর মোহাম্মদ, মো. হাসান ও ওমর সানি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন