Logo
Logo
×

নগরের বাইরে

জীবানুমুক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানা কার্যলয়ে স্প্রে

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৭:৩৫ পিএম

জীবানুমুক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানা কার্যলয়ে স্প্রে
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বিশ্বব্যাপী মহামারী আকার ধারণকারী করোনায় আতঙ্কিত পুরো বিশ^। যার কোন ধরনের প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে মরণঘাতী এই ভাইরাস প্রতিরোধের এখন পর্যন্ত একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। এ লক্ষ্যে দেশব্যাপী প্রশাসন থেকে জোরালোভাবে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। 


সোমবার (২৩ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের পরিষ্কার পুরো ভবনে জীবাণুমুক্ত স্প্রে করা হয়েছে। এর আগে সিদ্ধিরগঞ্জ এলাকায় জনসচেতনতায় পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) কামরুল ফারুক। এছাড়া সেবা প্রার্থীদের থানা কার্য্যালয়ে ঢোকার পূর্বে সাবান দিয়ে হাত ধুঁয়ে ভেতরে ঢুকতে বেসিন বসিয়ে পানি ও সাবানের ব্যবস্থা হয়েছে। 


করোনারোধে সচেতনাই প্রধান উল্লেখ করে কামরুল ফারুক বলেন, বিশে^ এই ভাইরাসটি মহামারী আকার ধারণ করেছে। এতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, হারাচ্ছে। আমাদের দেশেও এর প্রকোপ শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। সে লক্ষ্যে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া জনসাধারণ সেবা নিতে থানায় আসছে।তাদেরকে সেবা প্রদান করতে আমাদেরও কাজ করতে হচ্ছে। তাই সবাই যেন পরিচ্ছন্ন থাকে সেজন্য পুরো থানা কার্যালয়ের ভেতরে এবং বাইরে স্প্রে করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন