Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৭:১৩ পিএম

রূপগঞ্জে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রূপগঞ্জে মাস্ক, লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার ইছাপুরা বাজারে এসব বিতরণ করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী।

 

করোনা ভাইরাসের বিস্তারে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে আনছার আলী বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকরোধে ঘনঘন হাত ধোয়া, যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ না করার আহবান জানান তিনি।

 

এসময় রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা কাওসার মিয়া, নবী হোসেন, মিঠু খন্দকার, মুরাদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন