Logo
Logo
×

নগরের বাইরে

রঞ্জিত মন্ডল ও জাকারিয়ার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৯:৩১ পিএম

রঞ্জিত মন্ডল ও জাকারিয়ার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে এনায়েতনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন  বৃহত্তম মাসদাইর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মীর জাকারিয়া জাকির ।


রোববার (২২ মার্চ) বিকেলে মাসদাইর যুব কল্যাণ সংঘের উদ্দ্যোগে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টস এর মোড়,খানকা শরীফ মোড়, হাজী আলাউদ্দিন মাহাজনের বাজার, বটতলা এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে অতিবাহিত করতে এলাকাবাসীদের মাঝে এ  লিফলেট বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রোজিনা আক্তার, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সহ সভাপতি নাসিমা আক্তার বিউটি, মাসদাইর যুব কল্যাণ সংঘের সভাপতি রবিউল ইসলাম রানা, সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি রেজওয়ান আহাম্মেদ রাজু, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন শিমু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুবকর, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, উপ সম্পাদক মোঃ রবিন, মোঃ হৃদয়, জুম্মান,আসিফ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন