বন্দরে মামলা করে নিরাপত্তাহীনতায় ভূগছে বাদীসহ তার পরিবার
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৮:৫৩ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে নরপর্দি এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করে চরম নিরাপত্তাহীনতা ভূগছে মামলার বাদী নিরিহ আহাদ আলী মিয়া ও তার পরিবার।
সন্ত্রাসী হামলার ঘটনায় ২ দিন পেরিয়ে গেলেও স্থানীয় মাস্তানদের গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ। স্থানীয় সন্ত্রাসীরা গ্রেপ্তার এড়িয়ে মামলা প্রত্যাহারে জন্য বাদীসহ তার পরিবারকে হুমকি দামকি অব্যহত রেখেছে।
সন্ত্রাসীদের অব্যহত হুমকি দামকি কারনে বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। থানায় মামলা দায়ের করে এলাকায় যেতে পারছে না বলে গনমাধ্যম কর্মীদেরকে এ কথা জানিয়েছে মামলার বাদী আহাদ আলী মিয়া ও তার পরিবার।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম জানান, অপরাধেিদর সাথে পুলিশের কোন আপষ নেই। সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আামরা আসামীদের খুঁজছি। দেকঅ মাত্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, বন্দর উপজেলার নরর্পদি এলাকার আলী নুর মিয়ার ছেলে আহাদ আলী মিয়ার সাথে একই এলাকার জিয়াবুল ও তার ছেলে সাদ্দাম গংদের সাথে র্দীঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত কদিন ধরে আহাদ আলী মিয়ার শ্যালক আব্দুস সাত্তার মিয়া তার নিজেস্ব জমি ভরাট করার জন্য ভেকু দিয়ে পাড় তৈরি করছিল।
এর ধারাবাহিকতায় গত ১৬ র্মাচ সন্ত্রাসী সাদ্দাম তার পিতা জিয়াবল একই এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে আক্তার হোসেন, মৃত নূর হক মিয়ার ছেলে এলার হোসেন তার ছেলে সিজান ও জিয়াবল মিয়ার অপর ছেলে মিশু জমি ভরাট ও পাড় করা বাবদ ২ লাখ টাকা দাবি করে।
ওই সময় জমি মালিক অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে র্তক-বির্তক হয়। ওই ঘটনার জের ধরে ২০ মার্চ (শুক্রবার) দুপুরে উল্লেখিত চাঁদাবাজরা দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আহাদ আলী বাড়িতে হামলা চালায়। ওই সময় হামলাকারিরা ব্যাপক তান্ডব নিলা চালিয়ে ঘরের আসভাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও ৪ ভড়ি স্বার্ণালংকার ছিনেয়ে নেয়।
ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহাদ আলী (৫২) তার স্ত্রী জায়েদা বেগম (৪০) ছেলে প্রান্ত (১৮) মেয়ে সালামা বেগম (৩০) মারাত্মক ভাবে জখম হয়।


