বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ২ সহোদরকে আটক করেছে বন্দর থানা পুলিশ। গত ২১ র্মাচ (শনিবার) রাতে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো সোনাকান্দা এনায়েতনগর এলাকার আরী আকবর মিয়ার ছেলে সায়েম (৪০) ও তার ছোট ভাই সাঈদ (৩৮)। পুলিশ আটককৃত ২ সহোদরকে ২২ র্মাচ (রোববার) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


