বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে নিখোঁজের ৫ ঘন্টার মধ্যে আকিব (৩) নামে এক শিশুকে উদ্ধার করে বন্দর থানায় পুলিশে সোর্পদ করেছে স্থানীয় এলাকাবাসী।
গত ২১ র্মাচ (শনিবার) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ একরামপুর আকিজ সিমেন্ট ফ্যাক্টরী সামনে থেকে ওই শিশুকে উদ্ধার করে এলাকাবাসী। এর আগে গত ২১ র্মাচ (শনিবার) বেলা ১১টায় পুরান বন্দর চৌধূরীবাড়ি এলাকা থেকে ওই শিশুটি নিখোঁজ হয়।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবু হানিফ জানান, এলাকাবাসী শিশুটিকে আকিজ সিমেন্ট ফ্যাক্টরী সামনে এক দেখতে পায়। পরে শিশুটির কাছে তার নাম পরিচয় জানতে চাইলে শিশুটি বলতে না পারায় এলাকাবাসী শিশুটিকে বন্দর থানায় সোর্পদ করে। পরে পুলিশ উদ্ধারকৃত শিশুটিকে সন্ধ্যায় তার পিতা মাতার কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে নিখোঁজ শিশুর পিতা আরিফ জানান, আমার ছেলে আকিব বাড়ি পাশে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরে আমরা পুলিশের সহযোগিতায় আমাদের সন্তানকে আমাদের কোলে ফিরে পাই।


