Logo
Logo
×

নগরের বাইরে

নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস’র মাস্ক, হেক্সিসল বিতরণ

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৭:১৪ পিএম

নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস’র মাস্ক, হেক্সিসল বিতরণ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস লিমিটেড’র উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে মাস্ক, ডেটল ও হেক্সিসল বিতরণ করা হয়েছে।

 

রোববার (২২ মার্চ) দুপুরে সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস এর প্রতিষ্ঠানের ফোরম্যান ও শ্রমিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।


এ সময়  সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর খন্দকার আক্তার হোসেন ফোরম্যান ও শ্রমিকদের মাঝে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, করোনা ভাইরাস মহামারী যেভাবে বিভিন্ন দেশে দেখা দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শতভাগ সচেতন থাকতে হবে। 


আমাদের ডকইয়ার্ডে সচেতনতার অংশ হিসেবে সকলকে মাস্ক বিতরন করেছি। বেসিনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। সচেতনতা মুলক ২০ সেকেন্ডের ভিডিওটা আমরা আমাদের শ্রমিক ভাইদের দেখাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানটি খুব সিনসিয়ারলী। 


তাই আমরা প্রবেশ মূখে  মেশিনের মাধ্যমে পরিক্ষা করে তারপর ভিতরে প্রবেশ করাচ্ছি। আমাদের দেশের উন্নয়নের ধারা যাতে ব্যহত না হয় তাই আমরা সতর্কতার সহিত কাজ করে যাচ্ছি। 


এ সময় উপস্থিত ছিলেন- সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস এর মহা ব্যবস্থাপক (প্রশাসন) ক্যাপ্টেন মাহাবুবুর রশিদ, সোনাকান্দা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলী আজহার তৈফিকসহ ডকইয়ার্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন