Logo
Logo
×

নগরের বাইরে

শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় ট্রেড ইউনিয়নের বিকল্প নেই : পলাশ

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৪:১৬ পিএম

শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় ট্রেড ইউনিয়নের বিকল্প নেই : পলাশ
Swapno

ষ্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতীয় শ্রমিক নেতা ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় ট্রেড ইউনিয়নের বিকল্প নেই। 


বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গড়ে তুলেছেন শ্রমজীবী মানুষের কল্যাণে। ট্রেড ইউনিয়নের সদস্যরা এ ফাউন্ডেশনের আওতাভুক্ত হবে। 


যার ফলে একজন শ্রমিক তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। আর এ কারনেই বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার।  

     
নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়ন সরকারিভাবে রেজিষ্ট্রেশনভুক্ত হওয়ায় রোববার সকালে সংগঠনের নেতৃবৃন্দ আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন কালে উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্য়করি সভাপতি মোঃ রফিকুল ইসলাম জাকির, সহসভাপতি মোঃ সুলতান চৌধুরী হিরন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান কাবুল, অর্থসম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক গুরু সদয় বাবু দত্ত, কার্য়করি সদস্য শাকিল খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।    
           
উল্লেখ্য, শ্রম অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কতৃক ১৯ মার্চ লেবার ডাইরেক্টর মোঃ খোরশেদ আলম ভুইয়া নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়নের সদস্যদের হাতে রেজিষ্ট্রেশন এর সনদপত্র প্রদান করেন। ১১ সদস্য বিশিষ্ট এ সংগঠনের রেজিষ্ট্রেশন নং- ০১১।               
                                                 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন