Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৩:১৬ পিএম

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষণ চন্দ্র দাস (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ)  বেলা ১২টার আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত লক্ষণ চন্দ্র দাস ওই এলাকার মৃত পানতুস চন্দ্র দাসের ছেলে। 


প্রত্যক্ষদর্শীমতে. নিহত লক্ষণ চন্দ্র দাস বাড়ির পাশে একটি চকে ঘাস কাটতে গিয়ে স্থানীয় নাছিরের সেচ পাম্পের পাশে একটি বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎস ডা. রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কারোর গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন