Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৯:৪৫ পিএম

রূপগঞ্জে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা) : রূপগঞ্জে পুলিশ ও র‌্যাব  অভিযান চালিয়ে এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার চনপাড়া বটতলা ও সুলপিনা এলাকা থেকে তাদের আটক করা হয়। 


আটককৃতরা হলো- জেলার ফতুল্লা থানার পূর্ব লামাপাড়া শিবু মার্কেট এলাকার মৃত রউফ খানের ছেলে বাদল খান (৪৫), কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার মৃত খোকার স্ত্রী আনোয়ারা বেগম (৫০), সুলপিনা এলাকার মৃত আলমাস মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩৯) ও সুলপিনা চৌধুরী পাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আলমগীর (৩৬)।


রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বাদল খান ও আনোয়ারা বেগম চনপাড়া বটতলা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছিলো, এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ দেখে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় তাদেরকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।


অপরদিকে, র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা সুলপিনা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় এরশাদ মিয়া ও আলমগীরকে ৫০ পিছ ইয়াবাসহ আটককরে করে। আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন