Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে কোয়ারেন্টাইনে তিনজন, ভয়ে হাসপাতাল ছাড়ল অন্য রোগীরা  

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৯:৪৪ পিএম

রূপগঞ্জে কোয়ারেন্টাইনে তিনজন, ভয়ে হাসপাতাল ছাড়ল অন্য রোগীরা  
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে ইতালি প্রবাসী, তার স্ত্রী ও তাদের ৮ মাসে শিশুকে প্রাতষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার (২০ মসার্চ) রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশক্রমে ওই তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টাইন ইউনিটে রাখা হয়। 


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা সন্দেহে রোগী হাসপাতালেকোয়ারেন্টাইনে ভর্তি রাখার খরব চারদিকে ছড়িয়ে পড়লে হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগী ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। তাই মুহূর্তেই হাসপাতালের ওয়ার্ড ও বর্হিবিভাগটি ফাঁকা হয়ে যায়। 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদ আলম মামুন বলেন, করোনা সন্দেহে ইতালি ফেরত প্রবাসী, তার স্ত্রী ও তাদের ৮ মাসের শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়েরাইন্টাইনে রাখা হয়েছে। তাদের কোয়েরান্টাইনে রাখার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কিছু রোগী হাসাপাতাল ছেড়ে চলে গেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন