Logo
Logo
×

নগরের বাইরে

করোনাভাইরাস আতঙ্ক, সচেতনা বাড়াতে রূপগঞ্জে পুলিশের মাইকিং

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৯:৪২ পিএম

করোনাভাইরাস আতঙ্ক, সচেতনা বাড়াতে রূপগঞ্জে পুলিশের মাইকিং
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে করোনাভাইরাস সম্পর্কে এবং সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন এলাকায় মাইকিং করেছে থানা পুলিশ। শনিবার (২১ মার্চ) দিনব্যপী রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের নির্দেশে এ মাইকিং করা হয়। 


করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করতে জনগণকে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়। মাইকিংয়ে বলা হয় সচেতন হোন সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন, সাবান বা হ্যান্ডওয়াস দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভাল করে হাত ধৌত করুন, জনসমাগম এড়িয়ে চলুন, আতঙ্কিত হবেননা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন