আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৯:২০ পিএম
আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয় ব্যবসায়ীকে ১ লাখ ১৭ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ মার্চ ) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিজান চালানো হয়।
উপজেল নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কালিবাড়ি, পাঁচরুখী ও পুরিন্দা বাজারে চাল ব্যবসায়ী গফুরকে ৩০ হাজার, মনিরকে ৩০ হাজার, পেঁয়াজ ব্যবসায়ী জোটনকে ২ হাজার, আল-আমিনকে ৫ হাজার, আলমগীরকে ৫ হাজার ও জুয়েলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপালদী বাজারে চাল ব্যবসায়ী প্রদীপকে ২০ হাজার ও পেঁয়াজ ব্যবসায়ী কামাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোহাগ হোসেন বলেন, করোনা ভাইরাস ঝুঁকির সুযোগ নিয়ে কিছু অসাধু কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায়ের অপরাধে বিভিন্ন বাজারের নয় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


