করোনাভাইরাস থেকে রক্ষাপেতে যুবলীগ নেতা দেলোয়ারের উদ্যোগে দোয়া
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৮:৫৭ পিএম
সোনরাগাঁ (যুগের চিন্তা ২৪) : মহান আল্লাহ তায়ালার দরবারে করোনাভাইরাস প্রকোপ থেকে মানুষকে নিরাপদ রাখতে সোনারগাঁ সাদিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের উদ্যোগে দোয়া ও সিন্নি বিতরণ করা হয়েছে।শনিবার (২১ মার্চ) বাদ আছর সাদিপুর ইউনিয়নে কাঠালিয়াপাড়া মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য এ বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাহালা সবাইকে এই মহামারি ভাইরাস থেকে মুক্তি ও বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুক।


