Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পুলিশের হস্তক্ষেপে আদালতের আদেশ বাস্তবায়ন

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৭:৫৭ পিএম

আড়াইহাজারে পুলিশের হস্তক্ষেপে আদালতের আদেশ বাস্তবায়ন
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : সম্প্রতি নারায়ণগঞ্জের আদালত থেকে জমি সংক্রান্ত আলোচিত একটি মামলার আদেশ আড়াইহাজার থানার পুলিশ বাস্তবায়ন করেছেন।শনিবার (২১ মার্চ) এ আদেশ বাস্তবায়ন করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


মামলার নথি থেকে পাওয়া তথ্যমতে, স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের মৌজাস্থিতি সিএস ১০৩, সিএস ৬, এসএ ১৭৭, এসএ ১৬৩৬, আরএস ৫৫৫, আরএস ৩২৪৮ পরিমাণ ৩৬ শতাংশ কাতে ১১.৫ শতাংশ হতে ১০ শতাংশ জমির মালিক হন মামলার বাদী বিল্লাল হোসেনগং। 


বাদীর পক্ষের আবুল কালাম আজাদ বলেন, জাল-জালিয়াতি দলিল মাধ্যমে প্রতিপক্ষ আছিয়া বেগমগং জমিটি দখল করে রাখেন। পরে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা করা হয়। মামলাটি বাদীর পক্ষে নিষ্পত্তি হয়। আদেশের কপি আড়াইহাজার থানার পৌছলে শনিবার পুলিশ অবৈধ দখলমুক্ত করে বাদীকে বুঝিয়ে দেন। 


আড়াইহাজার থানার এসআই রুপম বলেন, মামলার রায় বাদীর পক্ষে নিষ্পত্তি হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ‘লাল’ নিশানা টানিয়ে জমি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। 


আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে। পরবর্তীতে অন্য কোনো আদেশ আসলে আমরা সেই মোতাবেক কাজ করব। 


প্রসঙ্গত, বিরোধপূর্ণ এ জমিটি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়েছিল। পক্ষ বিপক্ষের মধ্যে দখল পাল্টা দখল নিয়ে তৎকালিন সময় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। র্দীঘদিন পর জমিটি পুলিশের হস্তক্ষেপে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় স্থানীয়রাও স্বস্তি প্রকাশ করেছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন